খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

ইসলামী আন্দোলন দৌলতপুর ৬নং ওয়ার্ড সম্মেলন ৪ সেপ্টেম্বর

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


ইসলামী আন্দোলন খুলনা মহানগর এর দৌলতপুর থানা শাখার ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেল ৪টা প্রস্তুতি সভা ওয়ার্ড সভাপতি মোঃ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম রবির পরিচালনায় অনুষ্ঠিত হয় । 
প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগরের সাংগঠনিক সম্পাদক মাস্টার মঈনুদ্দীন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ আলফাত হোসেন লিটন, মোঃ লাবলু তালুকদার, মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ ওমর ফারুক জুই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দৌলতপুর থানা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা মলি¬ক প্রমুখ।এছাড়াও ৬নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ৬নং ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ