খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব খুলনার আলোচনা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টায় ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ রফিকুল হক বাবলুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে ড্যাব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ডাঃ এস এম আকরামুজ্জামান, ডাঃ স ম গোলাম আজম, ডাঃ এস এম মাসুদুর রহমান লিমন, ডাঃ শওকত আলী, ডাঃ রানা ও ডাঃ হাফিজ সহ ড্যাব খুলনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী ও খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব খুলনা মহানগর শাখার সভাপতি ডাঃ মোস্তফা কামাল। দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং একই সাথে দেশনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল দেশ পরিচালনা সহ সার্বিক সাফল্য কামনা করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ