খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে অবাচীর লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:০০ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার বেলা ১১টায় মানবিক উন্নয়ন সংস্থা অবাচী-এর উদ্যোগে খুলনা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পশ্চিম বানিয়াখামারের আলকাতরা মিল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার আফরোজা সুলতানা। 
লিফলেটে ডেঙ্গু প্রতিরোধের করণীয়, রোগের উপসর্গ এবং ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অবাচীর ভাইস চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান, নির্বাহী পরিচালক বনানী ঘোষ, অবাচীর কর্মকর্তাবৃন্দের পক্ষে গৌতম কুমার ঘোষ, অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, নাসরিন সুলতানা ডিনা, রিপন কুমার বিশ্বাস, সালমানুল মহেদী মুকুট, এড. মনি শংকর নাগ, মোস্তফা কামাল ও রুস্তম আলী টুলু, সুজন কুমার বিশ্বাসসহ মহানগর সমাজসেবা অফিসের প্রতিনিধিবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে আফরোজা সুলতানা- ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। অবাচী নেতৃবৃন্দ বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় অবাচীর এ ধরনের কার্যক্রম মাস ব্যাপি চলমান থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ