খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপি’র দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০১:০১ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় সদর থানা বিএনপি’র উদ্যোগে বুধবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সদর থানা বিএনপি’র অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহের বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্ল¬া ফরিদ আহমেদের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং বেগম খালেদা জিয়া সেই বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘ নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কোকো রহমানসহ দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাতের জন্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশে প্রতিষ্ঠিত গণতন্ত্রকে আরো সুসংহত করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেখ মনিরুজ্জামান মনির, শেখ আবু সাঈদ, গাজী আফসার উদ্দিন, শফিকুল ইসলাম জোয়ারদার জলি, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গির হোসেন, মঞ্জুরুল আলম, আমিন আহমেদ, মোল্লা নুরুল ইসলাম, নাজমুস সাকিব, সওগাতুল আলম সগির, মৌফারসের আলম লেনিন, সৈয়দ আজাদ হোসেন, মফিজুল ইসলাম, জামির হোসেন প্রধান দীপু, মাস্টার শফিকুল ইসলাম, মেহেদী হাসান লিটন, শেখ সরোয়ার, জি এম মঈন উদ্দিন, এ বি এম জাকির হোসেন, সৈয়দ মুরাদ হোসেন, বাবুল রানা, ময়না প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ