খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

খুলনা অঞ্চল জামায়াতের সমাজকল্যাণ বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
০১:০২ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ হবে- এমন আশা মানুষ করেছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সরকার অস্বস্তিবোধ করে। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ভয়ভীতি, মামলা-হামলা বা কারাবাসের হুমকি দিয়ে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়ন না করলে অতীতের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জেলের ভয় দেখিয়ে লাভ নেই। যারা দেশের জন্য ফাঁসিকেও তুচ্ছ মনে করে, তারা সব সময় প্রস্তুত। বুধবার সকালে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তন খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাজ কল্যাণ বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা অঞ্চল জামায়াতের টিম সদস্য মাস্টার শফিকুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন ও  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি ইকবাল হোসেন, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম ও এডভোকেট মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, খুলনা মহানহগরী সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, বাগেরহাট জেলা সমাজ কল্যাণ বিভাগীয় সেক্রেটারি তাজাম্মুল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ