খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৬। বুধবার বিকেলে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিজয়' ২৪ হলের সম্মুখের মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধ’র স্মৃতি খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় অম্লান থাকবে। মীর মুগ্ধ খেলাধুলার প্রতিও অত্যন্ত নিবেদিত ছিলেন। তাঁর স্মরণে টানা তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে। মাঠে খেলতে নেমে সকলকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং রেফারির সিদ্ধান্ত মেনে চলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাগুলো দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, শহিদ মীর মুগ্ধ’র মুগ্ধতা খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় মনে রাখবে। তাঁর নামে আয়োজিত এই টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব বহন করে। খেলাধুলা মানুষের মননকে গঠনে সহায়তা করে। তাই তিনি খেলায় সবসময় স্পোর্টসম্যানশিপ বজায় রাখার আহŸান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, এ প্রতিযোগিতা শুরুর মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ যাতে পুরো টুর্নামেন্ট জুড়ে বজায় থাকে এবং খেলাগুলো যাতে উপভোগ্য হয়, সেদিকে নজর দিতে হবে। মাঠের প্রতিদ্ব›িদ্বতা মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শহিদ মীর মুগ্ধ'র ভাই মীর মাহবুবুর রহমান ¯িœগ্ধ বলেন, শহিদ মীর মুগ্ধ’র নামে এই টুর্নামেন্ট আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। মীর মুগ্ধ তাঁর পরিবারের পর সবচেয়ে বেশি ধারণ করতেন খুলনা বিশ্ববিদ্যালয়কে। তাঁর নাম খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় জাগ্রত থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় বংলা ডিসিপ্লিন ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন। খেলাটি ১-১ গোলে ড্র হয়।

প্রিন্ট

আরও সংবাদ