খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৪ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরার কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৮ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাহাপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানজিম হাসান (৩) উপজেলার সাহাপুর গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় ঘুমন্ত অবস্থায় রাত ২টার দিকে শিশুটিকে একটি বিষধর সাপে কামড় দেয়। এসময় শিশুটির কান্নার শব্দে বাবা-মায়ের ঘুম ভেঙে গেলে তারা তার শরীরে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পান। পরে বিছানার তোশকের নিচে একটি কালাচ সাপ পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান।
শিশুটিকে প্রথমে স্থানীয় ভাবে ঝাড় ফুকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পার্শ্বর্বুী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার  হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় তানজিমের মৃত্যু হয়।

প্রিন্ট

আরও সংবাদ