খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিষ্ণু হৃদরোগে আক্রান্ত, হার্টে রিং স্থাপন

নিজস্ব প্রতিবেদক |
০১:৪১ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক তথ্য’র স্টাফ রিপোর্টার তরুণ চক্রবর্তী বিষ্ণু হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার বিকেলে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হন। রাতেই তার হার্টে একটি রিং স্থাপন করা হয়েছে।  
জানা যায় রূপসা উপজেলার নেহালপুর গ্রামের বাসিন্দা প্রয়াত নিরঞ্জন চক্রবর্তীর ছেলে রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু সকালে পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। বিকেলে তিনি কাজদিয়া উপজেলা সদরে গেলে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এনজিও গ্রাম করানোর পর তার হার্ট ব্লক ধরা পড়ে। রাত ৯টায় তার বুকের বামপাশে রিং স্থাপন করা হয়। বর্তমানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।  তার আশু সুস্থতা কামনা করেছেন সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নুর, আল মাহমুদ প্রিন্স, শামীম আশরাফ শেলিসহ বার্তা বিভাগের সাংবাদিকবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।       
 

প্রিন্ট

আরও সংবাদ