খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

শার্শায় টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি |
০১:৪১ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


যশোরের শার্শা উপজেলার মহিষা এলাকায় ২০ টাকার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মকছেদ আলী শার্শা উপজেলার মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত-কোরবান আলীর ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শার্শা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হয়। এ সময় মকছেদ আলী টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাকে গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা করা হয়। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী নারীর কাছে ঘটনার কথা জানায়। পরে ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা তার মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শোনেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। মামলার তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তকে বুধবার সকালে গ্রেফতার করেন।
জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি তাঁদের প্রতিবেশী এবং শিশুটি তাঁকে চাচা বলে ডাকত।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ