খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতিকালে চার যুবলীগ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪১ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


সাতক্ষীরায় মিছিল করার চেষ্টাকালে যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চালতেতলা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পরমন্দকাটি গ্রামের মৃত মহাতাব উদ্দিনের ছেলে শাহীনুর ইসলাম (৩৯),একই উপজেলার শ্রীরামপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে ফজলুল হক (২৩), ফরিদপুর গ্রামের মোঃ আব্দুল জলিল ঢালীর ছেলে ফরহাদ নাঈম (২৩) এবং শ্যামনগরের জাহাজঘাটা গ্রামের মোহাম্মদ আকবর আলী খানের ছেলে মোঃ নাজমুল হোসেন (২৯)।
পুলিশ জানায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা শহরের চালতেতলা এলাকায় মিছিল বের করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করে। 
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার চার যুবলীগ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ