খুলনা | বৃহস্পতিবার | ২০ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:৩১ এ.এম | ২০ অগাস্ট ২০২৬


৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল বুধবার এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি।
এছাড়া খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া, সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সৌরভ হাওলাদার, সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা আহবায়ক বেল্লাল হোসেন সুমন, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, দৌলতপুর থানা আহবায়ক গোলাম সামদানী, সদস্য সচিব আল আমিন সরদার রতন, খানজাহান আলী থানা আহবায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহসহ খুলনা মহানগর আওতাধীন ৫টি থানা ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে র‌্যালি ও সমাবেশে যোগদান করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ