খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

দিঘলিয়ায় দশম শ্রেণির ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল বাথরুম থেকে উদ্ধার

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ২১ অগাস্ট ২০২৬


দিঘলিয়া উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন নিয়ে সে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 
জানা যায় উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নন্দিনী রায় প্রতিদিনের ন্যায় স্কুল শেষে প্রাইভেট পড়ে। গতকাল বৃহস্পতিবার প্রাইভেট পড়া না থাকায় সে বাড়িতে চলে যায়। তবে স্কুলের সহকারী শিক্ষক এক্সাম ব্যাচের জন্য তাকে খবর পাঠালে সে পুনরায় স্কুলে ফিরে আসে এবং শিক্ষকের সাথে কথা শেষে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে প্রবেশের সাথে সাথেই পিছন থেকে কে বা কারা তার মাথায় আঘাত করে চেতনানাশক ¯েপ্র করে বলে স্কুল ছাত্রী জানায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে ওয়াশরুমের দরজা বাইরে থেকে তালাবদ্ধ রয়েছে বুঝতে পেরে চিৎকার করতে থাকে। স্কুলের চলমান কাজের মিস্ত্রীরা সন্ধ্যা সাতটার পরে ঐ ছাত্রীর চিৎকার শুনে ওয়াশরুমের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনার হাসপাতালে ভর্তি করেন। 
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও অভিভাবকদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দবি জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ