খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

কলকাতা অগ্নিকান্ড : সাত মরদেহ দেশে ফিরছে ২২ আগস্ট

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ২১ অগাস্ট ২০২৬


কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মরদেহের ময়নাতদন্ত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এদিন দুই ভারতীয় নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও সাত বাংলাদেশির মরদেহ এখনো মর্গে সংরক্ষিত রয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী ২২ আগস্টের মধ্যে বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে মিশন সূত্র জানিয়েছে, মরদেহগুলো ভারত থেকে দেশে আনার খরচ বাংলাদেশ সরকার বহন করতে পারে।
এখন পর্যন্ত জানা গেছে, সাতক্ষীরার বাসিন্দা দুই নিহতের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। বাকি মরদেহগুলো গেদে-দর্শনা সীমান্ত দিয়ে দেশে আনার ব্যবস্থা করা হবে।
তদন্তের স্বার্থে আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে একজন ‘শিখা ইন’-সংলগ্ন ‘যাপন’ হোটেলের ম্যানেজার এবং অন্যজন ওই হোটেলের কর্মী।

প্রিন্ট

আরও সংবাদ