খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মাগুরা প্রতিনিধি |
০২:০২ এ.এম | ২১ অগাস্ট ২০২৬


মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন, তবে তার সঙ্গে থাকা শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার আবালপুর হাওর এলাকার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে ও মাগুরা শহরের নতুন বাজার মাদরাসার শিক্ষক মুফতি নাইমুর ইসলাম রাব্বি (২১) এবং পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে মুফতি নাইমুর ইসলাম রাব্বি মোটরসাইকেলে করে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। একই সময়ে আশিকুর রহমান রিপন তার মেয়ে বৃষ্টি আক্তার ও নাতিকে নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন। আবালপুর স্কুলের সামনে মোটরসাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষ হলে ৩ জন গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই মুফতি নাইমুর ইসলাম রাব্বির মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত আশিকুর রহমান রিপন ও তার মেয়ে বৃষ্টি আক্তারকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়। বৃষ্টি আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার আবালপুর হাওড় এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে ২ জনের মৃত্যু হয়। অপর আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ