খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা অভিনন্দন জেলা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ২১ অগাস্ট ২০২৬


নবনির্বাচিত রাষ্ট্রপতি বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার যৌথ অভিনন্দন বার্তায় খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ জেলা কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতায় দেশ পরিচালনায় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। খুলনা জেলা বিএনপি বিশ্বাস করে, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং একটি সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে। 
নেতৃবৃন্দ আরও বলেন, খুলনাবাসী তথা সমগ্র দেশবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মেয়াদের সার্বিক সাফল্য কামনা করছি। দেশ ও জনগণের কল্যাণে তিনি যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করেছেন নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ