খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারা কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:০৫ এ.এম | ২১ অগাস্ট ২০২৬


খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. তারিক মাহমুদ তারাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার প্রতারণার একটি মামলায় উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন।
তবে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৪ এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আ’লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মাসুদুর রহমান বলেন, দুুপুরে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা জামিনের জন্য আদালতে আসেন। সেখানে তিনি জামিনের জন্য যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তার আবেদন আদালত গ্রহণ না করে কারাগারে পাঠিয়ে দেন।
২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়। ওই মামলায় তিনি জামিনের জন্য আদালতে এসেছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ