খুলনা | শুক্রবার | ২১ অগাস্ট ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩

সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চিঠি দেবে কেসিসি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ২১ অগাস্ট ২০২৬


নগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে চলমান ক্রাশ প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
সভায় সকল সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে পত্র প্রেরণ, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে বিদ্যমান সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বৃদ্ধি করা, স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী স্থানে মেডিকেল ক্যাম্প স্থাপন, মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখা, মহানগরীকে ডেঙ্গু সংক্রমণের হারের ওপর রেড, অরেঞ্জ ও ইওলো জোনে বিভক্ত করে মশক নিয়ন্ত্রণে ব্যাপকহারে ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় মশক নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিয়মিত সুপারভাইজারদের পাশাপাশি ওয়ার্ডে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী ও কার্যসহকারীদের পর্যবেক্ষণ করা এবং পর্যবেক্ষণে কোনরূপ গাফিলতি পরিলক্ষিত হলে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেয়া হয়। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মোঃ মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল­াহ আল ইমরানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্তগণ সভায় উপস্থিত ছিলেন। 
সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর ১৭নং ওয়ার্ডের হরিজন কলোনী ও ১৬নং ওয়ার্ডের বয়রা বাজারসহ সংলগ্ন এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর শেখ হাফিজুর রহমান মনি, সমাজসেবক সাদিকুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলাম জামিল, মেহেদী হাসান সোহাগসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ