খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

চার দলীয় ফখরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫০ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


রূপসায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও শ্রীরামপুর সমাজ কল্যাণ যুব ক্লাব আয়োজিত চার দলীয় ‘ফখরুল স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রূপসার এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন শ্রীরামপুর-নেহালপুর-নৈহাটী সম্মিলিত মাঠে এ খেলার আয়োজন করা হয়। 
খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দল (৪-৩) গোলে শ্রীরামপুর সমাজ কল্যাণ যুব ক্লাবকে উড়িয়ে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফরহাদ হোসেন। শ্রীরামপুর সমাজ কল্যাণ যুব ক্লাবের সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বাবু’র সভাপতিত্বে ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোঃ আল-আমিন মোড়লের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য অন্তর হোসেন মাসুম, উপজেলা যুবদল নেতা মিকাইল হোসেন, সমাজসেবক মিজানুর রহমান, শহিদুল ইসলাম মাস্টার, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, বিএনপি নেতা নাজমুল হুদা মিঠু, মোঃ ফারুক হোসেন। বক্তৃতা করেন ফয়সাল মোড়ল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ, ছাত্রনেতা মোঃ তৌহিদুর রহমান, বখতিয়ার হোসেন প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ