খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

খায়রুল, রিংকু, হোসেন মনোনীত ঐক্য পরিষদ প্যানেলের প্রচার-প্রচারণা শুরু

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫১ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


আগামী ১২ সেপ্টেম্বর খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার প্রচার-প্রচারণা শুরু করেছেন খায়রুল, রিংকু, হোসেন মনোনীত ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। প্রার্থীরা দিনব্যাপী ভোটারদের সাথে মতবিনিময় ও ক্রীড়াঙ্গণের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। 
প্রার্থীরা মহানগর বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাবেক ভিপি ও বিএনপি নেতা তরিকুল ইসলাম জহিরের সাথে মতবিনিময় করেন। 
অপর দিকে জেলা বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমানের সাথে পৃথক মতবিনিয় করেন। 
নেতৃবৃন্দ মতবিনিময়কালে বলেন, খায়রুল, রিংকু, হোসেন মনোনীত ঐক্য পরিষদ প্যানেল নির্বাচনে বিজয়ী হলে জেলা ক্রীড়া সংস্থাকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রিন্ট

আরও সংবাদ