খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক রোমানিয়ার মাতার ইন্তেকাল, এমইউজের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ২২ অগাস্ট ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য এম রোমানিয়ার মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারুল আলম।

প্রিন্ট

আরও সংবাদ