খুলনা | শনিবার | ২২ অগাস্ট ২০২৬ | ৬ ভাদ্র ১৪৩৩

খুলনার লবণচরায় জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী সাইফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৬ এ.এম | ২২ অগাস্ট ২০২৬

খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাইফি নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। শুক্রবার (২১ আগস্ট) রাতে র‍্যাবের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তাকে গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের সূত্র জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা আশিবিঘা বালুর মাঠ এলাকার দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সাইফি আত্মগোপনে চলে যায়। পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সাইফির অবস্থান শনাক্ত করে এবং শুক্রবার গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করে র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার সকাল সাড়ে ১০টায় র‍্যাব-৬-এর কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ