খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা শনাক্ত এবং মৃত্যুতে শীর্ষে খুলনা

এস এম জাহিদ |
০১:৩১ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


এমন একটা আবহাওয়ার মধ্য দিয়ে নগরবাসী যাচ্ছে, সর্দি জ্বর যেন পিছু ছাড়ছে না। তার মধ্যে খুলনা বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আষাঢ়ের রোদে ভ্যাপসা গরমে ডেঙ্গুর লার্ভা সহজে জন্ম নিচ্ছে। গ্রাম-গঞ্জে ও ঘরে ঘরে জ্বরে আক্রান্ত মানুষ। সামান্য জ্বর মনে করে অসচেতন মানুষ বাড়ির পাশের মুদি দোকান থেকে প্যারাসিটামল ট্যাবলেট এনে খেয়ে চিকিৎসা নিচ্ছেন। যখন মারাত্মক অবস্থা সৃষ্টি হচ্ছে তখন চিকিৎসকের নিকট যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর ভয়াবহতা থাকবে। বিভাগে গত ২০ আগস্ট আক্রান্ত হয় ১৭৩ জন পরের দিন শুক্রবার থাকায় পরীক্ষা কম হয়। এদিনে আক্রান্ত হয় মাত্র ৩৮ জন। তবে শনিবার এক লাফে সে সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮ জন।
চলতি বছর পহেলা জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ৭ মাস ২২ দিনে মোট ৪,২৩০ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে প্রাণ গেছে বাগেরহাট জেলায় ১ জন ও খুলনা মেডিকেলে ১৩ জন ও জেলায় ২ জনের। বিভাগে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিভিন্ন ঝোঁপে ঝাঁড়ে এবং পরিত্যক্ত বর্জ্যরে মধ্যে জমে থাকা পানির কারণে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। 
চলতি বছর ২২ আগস্ট পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন মোট ১ হাজার ২৭৭ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮৩ জন। বাগেরহাট ৯৮৪ জন, সাতক্ষীরা জেলায় ২৩ জন ও মেডিকেলে ৫৯ জন। যশোর জেলায় ৪০৮ জন, ঝিনাইদহ জেলায় ৫৮ জন, মাগুরায় ৯৯ জন, নড়াইল জেলায় ১৫৯ জন, কুষ্টিয়া জেলায় ৯৪ জন, চুয়াডাঙ্গায় ১১ জন ও মেহেরপুর জেলায় ৭৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এ পর্যন্ত ৩,৬০৩ জন আর চিকিৎসাধিন আছেন ৫৭২ জন।
গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় আক্রান্ত ৭৭ জন, খুলনা মেডিকেলে ৮১ জন, সাতক্ষীরা ২, চুয়াডাঙ্গায় ৩ জন। 
সার্বিক বিষয় নিয়ে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন বলেন, আষাঢ়ের শুরুতে রোদ বৃষ্টির খেলা এবং ভ্যাবসা গরমে ডেঙ্গুর প্রজননের জন্য সহায়ক হিসেবে কাজ করছে। আগামী মাসেও বিস্তার বৃদ্ধি পাবে। তবে অক্টোবার মাস থেকে ডেঙ্গুর বিস্তার কমে যাবে। তবে মানুষ সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ