খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

সোনালী অতীত ক্লাবের আহবায়ক কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


সোনালী অতীত ক্লাব খুলনার আহবায়ক কমিটির সভা শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি শেখ মোঃ আসলামের সম্মতিতে সর্বজন শ্রদ্ধেয় মোঃ ইউনুস আলী গাজীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য সূচি অনুযায়ী গত সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করেন কমিটির সদস্য প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। 
আলোচ্যসূচির উপর আলোচনায় যুগ্ম-আহবায়ক যথাক্রমে আদিলুজ্জামান আদিল, মোস্তাকুজ্জামান, মোঃ মজিবর রহমান ফয়েজ সুরে বলেন, সোনালী অতীত ক্লাব খুলনার গঠনতন্ত্র মোতাবেক শান্তি-শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে ক্লাব পরিচালনার জন্য সকল সদস্য, সাবেক ফুটবলার, ক্রীড়াবিদদের সদস্যপদ নবায়নের অনুরোধ জানানো হয়। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে মোঃ খাইবার হোসেন সমরু, কৃষ্ণ কুমার মিত্র ভীম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবুল হোসেন আবুল, শেখ মোঃ আলমগীর হোসেন, মিনা মামুনুর রহমান, মোঃ ফিরোজ আরেফিন, হাসান তৌফিক মাহফুজ মুন্না, সাইদ মহিউদ্দিন বাবু, মোঃ মনিরুজ্জামান শওকত প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ