খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

জমেছে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

খায়রুল, রিংকু, হোসেন মনোনীত ঐক্য পরিষদ প্যানেলের গণসংযোগ

ক্রীড়া প্রতিবেদক |
০১:৪৫ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে খায়রুল, রিংকু, হোসেন মনোনীত ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা গতকাল শনিবার ব্যাপক গণসংযোগ করেছেন। বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বয়রা, মুজগুন্নী আবাসিক এলাকা, শেখপাড়া, নিউ মার্কেট, মুন্সিপাড়া, মিয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে প্রার্থীরা মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খান জুলফিকার আলী জুলু, একরামুল কবির মিল্টন, মোঃ তরিকুল ইসলাম, এমডি খায়রুল ইসলাম খান জনি, আরিফুর রহমান, এজেএম অহিদুল ইসলাম সেলিম, শেখ হেমায়েত উল্লাহ, মোঃ বেলাল হোসেন, আজিজুর রহমান জুয়েল, শফিউল আলম সবুজ, ইয়াসিন খান, ওয়াহিদুর রহমান বাবু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মাহমুদুল হাসান  সেতু, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তরিক, নজরুল ইসলাম মিঠু প্রমুখ।   
 

প্রিন্ট

আরও সংবাদ