খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক হেফজুর রহমানের ইন্তেকালে এমইউজের শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য সাংবাদিক এম হেফজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারুল আলম।
 

প্রিন্ট

আরও সংবাদ