খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

নগরীতে ‘ক্লেমন এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


নগরীর সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্লেমন এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ‘‘এই মহতী উদ্যোগের সাথে অংশগ্রহণ করে তুমিও পেতে পারো ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ক্লেমন-এর পক্ষ থেকে ১ টাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু, ক্লেমন-এর বিভাগীয় প্রতিনিধি রফিকুল ইসলাম, ক্লিন-আপ’র নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান, এক টাকা বিক্রোফোনের সমন্বয়ক জান্নাতি ইসলাম এবং ভলেন্টিয়ার ছিলেন রঞ্জিত কুন্ডু. এমডি নাহিদ গাজী, প্রান্ত মন্ডল, মেহেরুন্নেছা ইলা, শাওন মন্ডল, সালেহ, আজমীর শেখ, মোঃ নোমান সিদ্দিক সিয়াম, ইসমাইল হোসেন, সিফাত হোসেন, সিয়াম হোসেন, মোঃ মেজবা, আবির মাহমুদ. রুশাদ সামস, আজহার, তানভীর, মিনহাজ, তাহসিন, শিপু, নুরনাহার, মোঃ রফিকুল ইসলাম, ফারহান ইসলাম টিপু ও নুসরাত জাহান হ্যাপি প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ