খুলনা | রবিবার | ২৩ অগাস্ট ২০২৬ | ৭ ভাদ্র ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভায় জেলা আহবায়ক মন্টু

জনগণকে সাথে নিয়েই বিএনপি এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে মহাসমারোহে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ২৩ অগাস্ট ২০২৬


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থান পূর্ব টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে হামলা-মামলায় নির্যাতিত, ত্যাগী-পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের সর্বাধিক মূল্যায়ন করার অঙ্গীকার বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই সাথে মনে রাখতে হবে, সাধারণ জনগণও ফ্যাসিবাদের কম নির্যাতন-নিষ্পেশনের শিকার হয়নি। জনগনকেও সর্বোচ্চ স্বস্তি দিতে হবে। জনগণকে সাথে নিয়েই বিএনপি এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে মহাসমারোহে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণ মওকুফ, খাল খনন, হেলথ্ কার্ডসহ জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে তৃণমূল জনগোষ্ঠীকে সুযোগ-সুবিধা নিশ্চিত করে জনগণকে সরকার পরিচালনায় সম্পৃক্ত রাখতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে বলেই যেন সরকারি দল জনবিচ্ছিন্ন না হয়ে যায়; সেদিকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র গৌরব, ঐতিহ্য ও সফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি।
মন্টু বলেন, বিএনপি’র এবারের প্রতিষ্ঠাবার্ষিকী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি আমাদের আস্থার সুদৃঢ়, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইল ফলক। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে খুলনা জেলার প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিতভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সামাজিক কর্মসূচিগুলো যেন অত্যন্ত সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা নিয়ে সাধারণ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাতে হবে। মহান স্বাধীনতাযুদ্ধে এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর অবদান, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ে আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ বিনির্মাণের কারিগর প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা জনগণের কাছে তুলে ধরতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সব ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার উদাত্ত আহŸান জানিয়েছেন তিনি।
প্রস্তুতি সভায় জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, দল মনোনীত প্রার্থীর  বিজয়ী করতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন থেকেই জনগনের কাছে যেতে হবে। কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, কোনো ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ যেন না উঠে। এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক বর্ণাঢ্য র‌্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। তবে এসব কর্মসূচিতে কোনো ভাবেই অনুপ্রবেশকারীদের আনা যাবে না। 
সভায় মহানগর বিএনপি’র সাথে যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি বের হবে। এরপর ২ সেপ্টেম্বর থেকে উপজেলা/পৌরসভা পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ নানাবিধ জনহিতকরণ ধারাহিক কর্মসূচি থাকবে।
প্রস্তুতিসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশীদ, চৌধুরী কাওসার আলী, কে এম আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, মোল্লা মাহবুবুর রহমান, আনিসুর রহমান আনিস, ডাঃ মোঃ আব্দুল মজিদ, আব্দুস সবুর, শাকিল আহমেদ দিলু, নাজমুস সাকি রপিন্টু, শেখ সরোয়ার হোসেন, জিএম রফিকুল হাসান, সেলিম সরদার, মোঃ হাফিজুর রহমান, ইলিয়াস হোসেন মল্লিক, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, সরদার আব্দুল মালেক, এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, নিত্যনন্দ মন্ডল, নাসিমা আক্তার পলি, মোল্লা রিয়াজুল ইসলাম, এজাজুর রহমান শামীম, মোঃ ফারুক হোসেন, মোল্লা সাইফুর রহমান, মোঃ জাবেদ হোসেন মল্লিক, খান ইসমাঈল হোসেন, আবুল বাসার, আসলাম পারভেজ, আল আমিন সানা, ফখরুল ইসলাম বুলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, নুরুল আমিন বাবুল, এফ এম হাবিবুর রহমান, এস এম মুর্শিদুর রহমান লিটন, শরীফ ইকবাল হোসেন, জিএম হারুন অর রশীদ, প্রবীর মন্ডল, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, যুগ্ম-আহবায়ক মোঃ জাবির আলী, মোঃ মমিনুর রহমান সাগর, ওলামাদলের যুগ্ম-আহবায়ক মোঃ বিলায়েত হোসেন, জেলা জাসাস’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব আজাদ আমীন, মহিলা দলের শাহানাজ ইসলাম, রেহানা ইসলাম, আয়শা খাতুন সোনিয়া, সুজানা জলি, মনিরা ইসলাম, কানিজ ফাতেমা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসেন খান, শেখ মাহামুদ আলম লোটাস ও আবু সাঈদ শেখ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ