খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


ই-মেইলের মাধ্যমে ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে রাজধানীর বারিধারা ও গুলশানের বিভিন্ন দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এ ছাড়াও কূটনৈতিক পাড়ায় পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বলেন, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্ট, টহল এবং দূতাবাসের সামনে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কুইক রেসপন্স টিমগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।
স¤প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয় একটি গোষ্ঠী।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। হুমকির বিষয়টি সামনে আসার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে সিটিটিসি।

প্রিন্ট

আরও সংবাদ