খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

কক্সবাজারে কুয়েটের দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে WASH চ্যালেঞ্জ বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) ৬ “সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ”-এর অঙ্গীকারকে সামনে রেখে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতেও নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) সেবা নিশ্চিত করার গুরুত্ব বিবেচনায়, WASH in Emergency Settings বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এর আয়োজনে গত ২০ থেকে ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত কক্সবাজারের ডিপিএইচই ওয়াশ প্রশিক্ষণ কেন্দ্রে এ আন্তর্জাতিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে নেপাল, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের পাঁচটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পোখারা ইউনিভার্সিটি, নেপাল; বান্দুং ইনস্টিটিউট অব টেকনোলজি,  ইন্দোনেশিয়া; আন্দালাস ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়া; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন পুরুষ এবং ৮ জন নারী ছিলেন। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সম্মিলিত উপস্থিতিতে প্রশিক্ষণটি শুধু দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে WASH ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, গবেষণা ও পেশাগত যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।
কুয়েটের আইডিএম ছিল এ প্রশিক্ষণ কর্মসূচির প্রধান আয়োজক। কর্মসূচি বাস্তবায়নে আইটিএন-বুয়েট এবং গ্লোবাল স্যানিটেশন গ্র্যাজুয়েট স্কুল (জিএসজিএস) আর্থিক সহায়তা প্রদান করে অন্যদিকে, ইউনিসেফ কৌশলগত অংশীদার হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ ও মানবিক সংকটের সময়ে WASH সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় তাত্তি¡ক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. তানভীর আহমেদ, আঞ্চলিক পরিচালক, জিএসজিএস রিজিওনাল হাব ফর সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া, কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী, আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ এবং ইউনিসেফ এর ডঅঝঐ বিশেষজ্ঞ রাফায়েল নওজো। তাঁরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁরা জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে দক্ষ WASH পেশাজীবী তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে কুয়েটের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের শিক্ষকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে আলোচনা করেন। ড. আনজুম তাসনুভা জরুরি পরিস্থিতিতে WASH ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও গুরুত্ব তুলে ধরেন। ড. মোঃ শফিকুল ইসলাম জরুরি পরিস্থিতিতে উদ্ভাবনী WASH প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন স্বাস্থ্যবিধি প্রচার ও জনস্বাস্থ্য এবং পরবর্তীতে স্ফিয়ার মানদন্ড ও মানবিক নীতিমালা বিষয়ে সেশন পরিচালনা করেন। এছাড়া ড. মোঃ জালাল উদ্দিন জরুরি পানি সরবরাহ ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মহারাম ডাকুয়া রোহিঙ্গা শিবিরে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। মোঃ আজিজুর রহমান জরুরি পরিস্থিতিতে স্যানিটেশন ব্যবস্থা বিষয়ে সেশন পরিচালনা করেন। এছাড়া সুব্রত পাল মাঠপর্যায়ের পরিদর্শনের প্রস্তুতি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং রোহিঙ্গা শিবিরে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। রাফায়েল নওজো, WASH  বিশেষজ্ঞ, ইউনিসেফ, রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমের প্রেক্ষাপটে WASH সেবা প্রদান ও ব্যবস্থাপনায় ইউনিসেফের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় জরুরি ও মানবিক পরিস্থিতিতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবা পরিচালনা, রোহিঙ্গা মানবিক সাড়া কার্যক্রম এবং মাঠপর্যায়ে WASH সেবা বাস্তবায়নের বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ উঠে আসে। ফলে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানবিক কার্যক্রমে WASH সেবা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
প্রশিক্ষণের অন্যতম আকর্ষণীয় দিক ছিল অংশগ্রহণকারীদের গবেষণা উপস্থাপনা ও অভিজ্ঞতা বিনিময়। বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়া থেকে আসা অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ গবেষণা, পেশাগত অভিজ্ঞতা এবং WASH ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এতে বিভিন্ন দেশের দুর্যোগ ও মানবিক পরিস্থিতিতে WASH ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উদ্ভাবনী সমাধান নিয়ে পারস্পরিক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথভাবে কাজ করার সম্ভাবনাও তৈরি হয়।
প্রশিক্ষণের তৃতীয় দিনে অংশগ্রহণকারীদের নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে একটি মাঠপর্যায়ের পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় তাঁরা নির্বাচিত ডঅঝঐ সুবিধা, পানি সরবরাহ ব্যবস্থা এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাস্তব মানবিক পরিস্থিতিতে ডঅঝঐ সেবা পরিচালনা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। এর ফলে প্রশিক্ষণে অর্জিত তাত্তি¡ক জ্ঞানকে বাস্তব পরিস্থিতির সঙ্গে সংযুক্ত করার একটি কার্যকর সুযোগ তৈরি হয়।
প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, অভিজ্ঞতা বিনিময়, সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে। 

প্রিন্ট

আরও সংবাদ