খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নগর স্বেচ্ছাসেবক দলের মশক নিধন কার্যক্রম উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র নির্দেশনায় মহামারী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নগরবাসীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে খুলনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রোববার বিকেল ৪টায় নগরীর ২৬নং ওয়ার্ডের বিহারী কলোনী মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।
শফিকুল আলম মনা বলেন, খুলনায় ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এটি এখন মহামারী রূপ নিয়েছে। এই সংকট মোকাবিলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংস এক সাথে কাজ করতে হবে। তিনি পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে আরও সচেতন হওয়ার এবং ডেঙ্গু দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহŸান জানান। তিনি বলেন, ডেঙ্গু বিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। ডেঙ্গুর আক্রমণ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার তাগিদ দেন।
তিনি আরও বলেন, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি জনবসতিতে পরিচালনা করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে বিএনপি’র নেতাকর্মীরা জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুলনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। এছাড়াও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন, যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া, সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সৌরভ হাওলাদার, সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেল্লাল হোসেন সুমন, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সামদানী, সদস্য সচিব আল আমিন সরদার রতন সহ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৫টি থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ