খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

মহানগর পূজা পরিষদের নানা অনুষ্ঠানমালা

৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


সনাতন  ধর্মের প্রাণপুরুষ, সৎ-চিৎ আনন্দের কমলকান্ত বিগ্রহ, সকল ভগবৎ মত ও পথের অনন্য সমন্বয়কারী, সাধুজনের পরিত্রাতা ও দুর্জনের সংহারক, সর্বোপরি লীলাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার মহানগরীতে উদ্যাপিত হবে। তিনি সাধুদের পরিত্রাণ, দুস্কৃতিকারীদের নিধন এবং ধর্মকে স্থাপন করতে যুগে যুগে এ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পোস্টার, প্যানা পরিদর্শিত হয়েছে। 
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভা, বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও নগর সংকীর্তন খুলনা গোলকমণি শিশু পার্ক থেকে বের হয়ে পুনরায় গোলকমণি শিশু পার্কে এসে শেষ হবে। রাত ৮টায় আদি কালিবাড়ী পাড়া সার্বজনীন পূজা মন্দির, স্যার ইকবাল রোড, খুলনা দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা এবং রাত ১০-০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নগরীর শিশু পার্কে মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডুর সঞ্চালনায় উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। সম্মানিত অতিথি থাকবেন কেডিএ’র চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এ প্রতিবেদককে বলেন, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উদ্বোধন অনুষ্ঠান নগরীর গোলক মনি  শিশুপার্কে অনুষ্ঠিত হবে এবং উদ্বোধন শেষে ভক্তবৃন্দ বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও নগর সংকীর্তন খুলনা গোলকমণি শিশু পার্ক থেকে বের হয়ে পুনরায় গোলকমণি শিশু পার্কে এসে শেষ হবে। রাত ৮টায় আদি কালিবাড়ী পাড়া সার্বজনীন পূজা মন্দির, স্যার ইকবাল রোড, খুলনা দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা এবং রাত ১০-০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। তিনি এই অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দকে যোগদান এবং সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ