খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে নগরীতে ক্রাশ প্রোগ্রামে জরিমানা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ২৪ অগাস্ট ২০২৬


ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় গতকাল রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার ৫ম দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় নগরীর হাজী ইসমাইল লিংক রোডস্থ দীপক রায়কে ৩ হাজার টাকা, উম্মে হাবিবাকে ৩ হাজার টাকা, সাফিয়া আফরিনকে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন করবে মর্মে ৩টি বাড়ির মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। 
উল্লেখ্য, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার প্রজনন স্থান পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার মধ্যে ঝোপ-ঝাড়, টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখাসহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানানো হয়েছে।  
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কেএমপির সদস্যরা অংশ নেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া রোববার সকাল থেকে নগরীর ২৪, ২৫, ২৬ ও ৩১নং ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হয়। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মোঃ শমসের আলী মিন্টু, সমাজসেবক নজরুল ইসলাম বাবু, আল-বেলাল, ফয়েজ আহমেদ, আব্দুস সবুর, ওয়াহিদুর রহমান বাবু, মিজানুর রহমান বাবুল, কামরুজ্জামান সিরাজসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ