খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩

ফুলতলায় ইসলামী বক্তা মুন্সী আব্দুস সামাদের ইন্তেকাল

ফুলতলা প্রতিনিধি |
১২:২৫ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


বিশিষ্ট ইসলামী বক্তা, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও আলকা গ্রামের বাসিন্দা মুন্সী আব্দুস সামাদ (৯৫) রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৬ কন্যা সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর দামোদরস্থ হাজামভিটা মাঠে তার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আজম হাদী, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যা, খানজাহান আলী থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, অধ্যাপক শওকত হোসেন, অধ্যাপক মোঃ অহিদুজ্জামান, রমজান আলী মিন্টু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সম্পাদক অধ্যাপক মাজহারুল ইসলাম, শেখ মোহাম্মদ আলাউদ্দিন, মুফতি নূর মোহাম্মদ, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ খলিলুর রহমান, আলমগীর হোসেনসহ অসংখ্য আলেম ওলামা উপস্থিত ছিলেন। জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের দৌহিত্র প্রভাষক মাওঃ নেয়ামুল করিম। 
 

প্রিন্ট

আরও সংবাদ