খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর স¤প্রসারণ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:১৯ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


“বাংলা কিউআর এ লেনদেন করি ক্যাশলেস বাংলাদেশ গড়ি” শিরোনামে অগ্রণী ব্যাংক পিএলসির বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল বাজার শাখা ও গোয়ালমাঠ শাখার আয়োজনে বাংলা কিউআর স¤প্রসারণ কার্যক্রম সংক্রান্ত ক্যাম্পেইন করা হয়েছে।
কচুয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার বিকেলে এ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আবুল বাশার। অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মোঃ আলী হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, সোনালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক মোঃ আবু বক্কার সিদ্দিক, রপালী ব্যাংক কচুয়া শাখার এসএম নাজমুল হাসান, কৃষি ব্যাংক কচুয়া শাখার দিলিপ কুমার মৃধা, কৃষি ব্যাংক বাধাল শাখার সঞ্জয় দেবনাথ, কৃষি ব্যাংক গজালিয়া শাখার অনিমেষ সরকার, আইএফআইসি ব্যাংকের বাধাল শাখার এসএম তানভীর আহম্মেদ, এনআরবিসি কচুয়া শাখার সৌম্য সরকার, আইএফআইসি সাইনবোর্ড শাখার মোঃ রুহুল আমীনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের এ কর্মসূচি বাস্তবায়নে সকলকে সেবার মন মানসিকতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।
‎

প্রিন্ট

আরও সংবাদ