খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলোয়াড় বাছাই ২৭ আগস্ট

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


খুলনা জেলা দল গঠনের লক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের খেলোয়াড় বাছাই ২৭ আগস্ট (বৃহস্পতিবার) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টায় খেলার সামগ্রীসহ খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর নিকট রিপোর্ঁ করতে বলা হয়েছে। 
যে সকল খেলোয়াড়দের জন্ম তারিখ ১-১-২০১১ হতে ৩১-১২-২০১৩ শুধুমাত্র তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। খেলোয়াড়দের খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলাইন ভেরিফাইড জন্মসনদ, ছবি ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী অক্টোবর থেকে দেশের ৬৪ জেলার অংশগ্রহণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। 

প্রিন্ট

আরও সংবাদ