খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত প্যানেল প্রার্থীদের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৫ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


আসন্ন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন-২০২৬ উপলক্ষে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত খাইরুল, রিংকু, হোসেন পরিষদ প্যানেল প্রার্থীদের খুলনার বিভিন্ন উপজেলার সদস্য সচিব ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা স্টেডিয়াম চত্বরে এ সভার আয়োজন করা হয়। 
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে খাইরুল, রিংকু, হোসেন পরিষদ প্যানেল যাতে নিরঙ্কুশ জয়লাভ করতে পারে সেই ব্যাপারে সার্বিক আলোচনা ও পরবর্তী করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়। 
সভায় খান জুলফিকার আলী জুলু, মোল­া খাইরুল ইসলাম, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আসিফ হাসান রিঙ্কু, হাসান জহির মুকুল, একরামুল কবির মিল্টন, শেখ হেমায়েত উল­াহ, মোঃ বেলাল হোসেন,  বটিয়াঘাটা উপজেলা  ক্রীড়া সংস্থার এম ডি খায়রুল ইসলাম জনি, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থার আরিফুর রহমান, তেরখাদা উপজেলা ক্রীড়া সংস্থার শরীফ নাইমুল হক, দাকোপ উপজেলা ক্রীড়া সংস্থার মোজাফফর হোসেন শেখ, ডুমুরিয়া উপজেলার শেখ হাফিজুর রহমান, দিঘলিয়া উপজেলা ক্রীড়া সংস্থার শেখ আবুল কালাম আজাদ, ফুলতলা উপজেলা ত্রীড়া সংস্থার টিটো জমাদ্দার, ওয়াহিদুর রহমান বাবু, শহিদুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, ইয়াসিন খান, মোঃ আজিজুর রহমান জুয়েল, মাহমুদুল হাসান সেতু, শফিউল আলম সবুজ, তরিকুল ইসলামসহ বিভিন্ন ক্লাবের সম্মানিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ