খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

‘আমি বাংলাদেশি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

খবর প্রতিবেদবন |
০২:৪৩ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। হুমায়ুন কবির বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটাকে স্বীকৃতি দেয় এবং একটা আগ্রহ আছে। আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্ব নেতারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন অংশগ্রহণের জন্য।
তিনি বলেন, মক্কা নিয়ে তো সব সময়ই একটা আলাদা জায়গা। মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে সই করেছে।
‘আমি বাংলাদেশি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী : যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বাংলাদেশি’। সোমবার হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।
দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা ও নেটিজেনদের সমালোচনার জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।
দেশের একটি গণমাধ্যম আপনার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশ করার বিষয়টি তোলা হলে হুমায়ুন কবির বলেন, তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।
তিনি বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

প্রিন্ট

আরও সংবাদ