খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

নগরীতে আশি উর্ধ্বো নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৩:০২ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


নগরীতে আনু বেগম নামে আশি উর্ধ্বো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে খালিশপুর থানার নয়াবাটি মোড়স্থ বেবিস্ট্যান্ড সংলগ্ন ইউসুফ আলীর চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী দৌলতপুর থানার মহেশ্বরপাশা কেদারনাথ মেইন রোড এলাকার (আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে) মৃত রফিক হোসেনের স্ত্রী। খালিশপুর থানার এসআই মোঃ আবু তাহের তথ্যটি নিশ্চিত করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ