খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

নগর স্বেচ্ছাসেবক দলের ডেঙ্গু প্রতিরোধে ২৪নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৫ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র নির্দেশনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করতে মশক নিধন কর্মসূচির অংশহিসেবে নগরীর ২৪নং ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড ¯েপ্রর মাধ্যমে মশক নিধন কার্যক্রম কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় ২৪নং ওয়ার্ডের নিরালা পার্কের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান মিরাজ। 
মিরাজ বলেন, খুলনায় ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ। যেকোনো দুর্যোগ ও সংকটে স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড  স্প্রে এবং ফগিং কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো হবে। তিনি বলেন, শুধু মশক নিধন করলেই, ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার বিষয়ে নগরবাসীকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আহমেদ সিরাজী রুবেল, মাহামুদুল হক টিটু, শেখ মোঃ মিরাজ, মিরাজ শাহীন শুভ, মঞ্জুর শাহীন রুবেল, মোঃ নাঈম হাসান হাসিব, মনিরুজ্জামান মনি, সহ-দপ্তর আব্দুল­াহ আল মামুন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাজু হাওলাদার, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক সৌরভ হাওলাদার, সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রাকিব, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিল্লুর রহমান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাশেদ নেওয়াজ, মাসুম বিল্লাহ, রিপন শিকদার, মো: মাসুম বিল্লাহ, সজীব হাওলাদার, মো: সাদ্দাম হোসেন, মো: রেজওয়ান, মো: কামরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ