খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৫ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে মহানগর যুবদল। এরই ধারাবাহিকতায় ২০নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন বলেন, অতি দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গু বিস্তার রোধে বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, খুলনায় দ্রুত ও কার্যকরভাবে ডেঙ্গু নিধন কার্যক্রম পরিচালনা করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব ও আমিন আহমেদ মিঠু। কর্মসূচিতে নেতৃত্ব দেন ২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ আতিয়ার রহমান ও সদস্য সচিব শেখ ফিরোজ।

প্রিন্ট

আরও সংবাদ