খুলনা | মঙ্গলবার | ২৫ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

বিএল কলেজে অনার্স ১ম বর্ষের নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৭ এ.এম | ২৫ অগাস্ট ২০২৬


সরকারি ব্রজলাল কলেজ খুলনায় অনার্স ১ম বর্ষ (ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ) (শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬) শ্রেণির নবীন বরণ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনার্স ১ম বর্ষের ১ জন করে ছাত্র ও ছাত্রী, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর প্রীতিষ কুমার রায়, শিক্ষক পরিষদের সম্পাদক ভূঁইয়া ইমদাদুল হক, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আবদুর রাজ্জাক এবং অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। কলেজ ক্যাম্পাস শিক্ষার পরিবেশ বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে সকল শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ গাছের চারা প্রদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ