খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

নড়াইল প্রতিনিধি |
০১:১৮ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জি এম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। সোমবার রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক  সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 
বহিষ্কৃত ছাত্রদল নেতা জি এম মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ শাখা প্রচার সম্পাদক ছিলেন এবং লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারী পাড়ার বাসিন্দা। জানা গেছে ২৪ আগস্ট জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কোন স্থান থেকে ভিডিও করা হয়েছে বিষয়টি জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু হয়।   এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হলো।  নড়াইল জেলা ছাত্রদলের আহŸায়ক মাহমুদুল হাসান সানি,  সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীল ও সদস্য সচিব মোঃ মামুন গাজী এই নির্দেশনা প্রদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ