খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

সরকারি কর্মকর্তাদের সাথে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেল প্রার্থীদের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


আসন্ন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন-২০২৬ উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত খাইরুল, রিংকু, হোসেন প্যানেলের প্রার্থীরা পৃথক মতবিনিময় করেছেন।  গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা’র সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান প্রার্থীরা। পরে কেএমপি’র উপ-কমিশনার এস এম শাকিলুজ্জামানের সাথে মতবিনিময়কালে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সাথে মতবিনিময়কালে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। 
পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল কবির মিল্টন, মোঃ তরিকুল ইসলাম, এমডি খায়রুল ইসলাম খান জনি, আরিফুর রহমান, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, শেখ  হেমায়েত উল্লাহ, মোঃ বেলাল হোসেন, আজিজুর রহমান জুয়েল, ওয়াহিদুর রহমান বাবু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মাহমুদুল হাসান সেতু, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তরিক, নজরুল ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ