খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর অনন্য উদ্যোগ

নগরীর ১৮টিসহ ৯ উপজেলায় দ্বিতীয় ধাপে ২১৮টি উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার উর্ধ্বে অর্থ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক ও পাইকগাছা প্রতিনিধি |
০২:১৭ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় দ্বিতীয় ধাপে ২১৮টি উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার উর্ধ্বে অর্থ বরাদ্দ করেছে খুলনা জেলা পরিষদ। মহানগরীর ১৮টিসহ জেলার ৯ উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নে এ অর্থ বরাদ্দ করা হয়েছে। উন্নয়নের মধ্যে রয়েছে প্রেসক্লাব, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, গণ-কবরখানা, খেয়াঘাট, গ্রাম্য রাস্তা, সাব মার্সিবল নলকূপ স্থাপন, কাঠের পোল স্থাপন, প্রতিবন্ধী সেন্টার ও ড্রেন নির্মাণ অন্যতম।     
খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপি’র সদস্য সচিব ও খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী জেলা পরিষদে যোগদানের পর থেকে সীমিত সম্পদের মধ্যেও বৃহৎ এলাকা উন্নয়নে কাজ করছেন তা আজ সর্বমহলের প্রশংসিত হচ্ছে। মন্ত্রণালয় থেকে পাওয়া সীমিত অর্থ সুষম বন্টনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ নিশ্চিত করেছেন তিনি।
এদিকে দ্বিতীয় ধাপে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদের দ্বিতীয় ধাপে উপজেলার ৫৫টি উন্নয়ন প্রকল্পের তালিকায় অর্থ অন্তর্ভুক্ত করা হয়। 
স্থানীয় সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নত করতে এবং দাপ্তরিক কার্যক্রমে গতি আনতে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লি¬ষ্টরা। দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংরক্ষণ ও পেশাগত কার্যক্রম পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পাইকগাছা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশি¬ষ্টরা।
এদিকে জেলা পরিষদের পক্ষ থেকে এ বরাদ্দ দেওয়ায় পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রেসক্লাবের সদস্যরা বলেন, স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ অত্যন্ত জরুরি। জেলা পরিষদের এই বরাদ্দ ক্লাবের অবকাঠামো উন্নয়নে অত্যন্ত সহায়ক হবে। এজন্য তারা জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, বরাদ্দের এই অর্থ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে কাজে লাগিয়ে ক্লাবের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতেও স্থানীয় সাংবাদিকদের পেশাগত কল্যাণ এবং পাইকগাছা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা জোর প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ