খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৬ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতি (রেজিঃ নং-৯৩৬)- এর বিশেষ সাধারণ সভা মঙ্গলবার বিকেল সারে ৫টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এমডি মফিজুর রহমান-এর সভাপতিত্বে সভায় মুন্সী আব্দুর রশিদকে আহবায়ক, শেখ হারুন অর রশীদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির সদস্য করা হয় মোঃ ওয়ারেস আলী মুন্না, মোঃ নূরে আলম ছিদ্দীক লিটন, এস এম হাফিজুর রহমান, শেখ জাহিদুর রহমান ও মোঃ জাহিদুল ইসলাম সবুজ।

প্রিন্ট

আরও সংবাদ