খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে ২৯নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচিতে বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৬ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


খুলনায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনের লক্ষ্যে ২৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর ২৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম জোয়ারদার জলি, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুস সাকিব, মৌফারসের আলম লেনিন, এড. শেখ মোঃ হাফিজুর রহমান, কবিরাজ মোহাম্মদ ইলিয়াস হোসেন, মোহাম্মদ আলী মিঠু, মোঃ মাহবুবুর রহমান লিটু, সৈয়দ আজাদ হোসেন, কে এম বেল্লাল হোসেন, বাবুল হাওলাদার, মোঃ বেলাল হোসেন, মোঃ নুরুজ্জামান টুটুল, মোঃ কামরুল ইসলাম, আবু আল হাসান বাবু, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মোঃ আখতার হোসেন সোহাগ, মোঃ সুমন শেখ, শেখ মোহাম্মদ হারুন, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ