খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে ২৩নং ওয়ার্ডে মশক নিধনে মহানগর যুবদল

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৭ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল ৫টায় ডাকবাংলা সংলগ্ন এপিসি স্কুলের সামনে থেকে ২৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফগার ও ¯েপ্র মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুবেল আহমেদের সভাপতিত্বে সদস্য সচিব হানিফ মৃধার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা।
নগর বিএনপি’র সভাপতি বলেন, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তাররোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি মহানগর যুবদলের এই মহৎ কাজের জন্য ধন্যবাদ ছাড়াও মহামারী ডেঙ্গু প্রতিরোধে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, হাবিবুর রহমান কাজল প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ