খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে কেসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৭ম দিনে দু’জনকে জরিমানা

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৮ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় মঙ্গলবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ৭ম দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় ২০নং ওয়ার্ডের ফারাজীপাড়া রোডের বাসিন্দা রিংকু ফরাজীকে ২হাজার টাকা এবং শাহাদাত ফরাজীকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। 
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কেএমপি’র পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ