খুলনা | বুধবার | ২৬ অগাস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩

ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন

নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে চাই : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:৪০ এ.এম | ২৬ অগাস্ট ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, আমরা নগরবাসীকে নিরাপদ ও সুস্থ রাখতে চাই। বিশ^ স্বাস্থ্য সংস্থা বিগত ৩ মাস পূর্বে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছিল। সরকারের নির্দেশনা মোতাবেক ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে তখন থেকে কেসিসি ব্যপক কর্মসূচি গ্রহণ করে। প্রচার প্রচারণার মাধ্যমে নগরবাসীকে অবহিত করা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও ড্রেন, নর্দমা, খাল, পরিষ্কার করা এবং ফগার মেশিনের মাধ্যমে এ্যাডাল্টিসাইড ও ড্রেন-নর্দমায় লার্ভিসাইড ¯েপ্র করা হচ্ছে। এছাড়াও ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।
কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা আবু বক্কার খান আদর্শ (রেজিঃ) প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। 
স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী মেডিকেল ক্যাম্পগুলি স্থাপন করা হয়েছে। ক্যাম্পগুলিতে ডেঙ্গু জ¦রসহ সকল প্রকার জ¦রে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। পরে প্রশাসক রূপসা ভেড়িবাঁধ এলাকায় হাজী আবু হানিফ মাদ্রাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। প্রশাসক মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সাথে কথা বলেন এবং পরিবারের কোন সদস্য জ¦রে আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের আহŸান জানান।
কেসিসি প্রশাসক আরো বলেন ডেঙ্গু সংক্রমণের হার হিসেব করে এলাকাভিত্তিক রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করে ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকা ও এডিস মশার উৎপত্তি স্থল পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ,  প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, সমাজসেবক সাদিজুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলা জামিল, মেহেদী হাসান সোহাগ প্রমুখ মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ