খুলনা | বৃহস্পতিবার | ২৭ অগাস্ট ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

খবর প্রতিবেদন |
০৩:০৭ পি.এম | ২৬ অগাস্ট ২০২৬

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘ঈদ মোবারক!’

এ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় মোদি আশা প্রকাশ করেন, দিনটি পারস্পরিক সম্প্রীতি ও একাত্মতার চেতনাকে আরও শক্তিশালী করবে এবং চারপাশে আনন্দ ছড়িয়ে দেবে। একই সঙ্গে দয়া ও সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন সবাইকে সবসময় পথ দেখায়, সেই কামনাও করেন তিনি।

তিনি আরও লেখেন, মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই দিনটি আমাদের চারপাশে একাত্মতা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। দয়া ও সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা যেন সবসময় আমাদের পথ দেখায়।

প্রিন্ট

আরও সংবাদ